Skip to main content

Posts

Golpo: মাঝরাতের সেই মুখ

মাঝরাতের সেই মুখ ---- মঞ্জুল তালুকদার।     ডিসেম্বরের কনকনে শীতের রাত। গাড়িতে সহযাত্রীরূপে এক ব্যক্তিকে পেয়েছি। অদ্ভুত চেহারার, মুখখানা ছাগলের মতো। মনে হচ্ছে জীবন্ত এক পিশাচ! কী বিশ্রী, কী ভয়ানক ওই চেহারা। যেন কোনো দুর্ঘটনায় থেঁতলে গেছে মুখখানা। লোকটির শরীর দিয়ে তাজা রাসায়নিকের উগ্র বোটকা গন্ধ।     মানুষেরও আবার ছাগলের মতো মুখ হয় নাকি! কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কীভাবে?     ঘটনাটা তাহলে শুরু থেকেই বলি। সেদিন রাতে আলিপুরদুয়ার জংশন স্টেশনে নেমেছি। রাত তখন প্রায় সাড়ে এগারোটা । ট্রেন থেকে নেমে কিছুক্ষণ অপেক্ষা করে একটি বাসে চড়ে বসেছি। গন্তব্য জয়ন্তী। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে যাচ্ছি। এমনিতে এতো রাতে এই রুটে বাস থাকে না। গ্যারেজ থেকে গাড়িটি ফিরছিল। বাসের যাত্রীসংখ্যা মাত্র কয়েকজন। কন্ডাক্টর বললেন, জয়ন্তী এখান থেকে ঘন্টাখানেকের পথ।     ডিসেম্বর মাসের শীত জাঁকিয়ে পড়েছে। ডুয়ার্সের ঘন কুয়াশার চাদরে মোড়া চারিদিক। কালো পিচঢালা রাস্তা ও ঘন অন্ধকারের বুক চিরে বাসটি এগিয়ে চলেছে। রাতের হাড়-হিম করা শীতল বাতাস আলপিনের মতো গায়ে বিঁধছে। ...

উচ্চমাধ্যমিক XI সংস্কৃত : উৎস, কবি, অধ্যায়।

একাদশ শ্রেণি ★★★★★★ 1) দশাবতারস্তোত্রম্ কবি জয়দেব বীরভূমের কেন্দুলি গ্রাম "শ্রীগীতগোবিন্দম্" গীতিকাব্যের প্রথম সর্গ 'সামোদ-দামোদরঃ'। 2) মেঘদূতম্ কবি কালিদাস "মেঘদূতম্" গীতিকাব্যের 'পূর্বমেঘ'। ছন্দ মন্দাক্রান্তা। 3) ব্রাহ্মণ-চৌর-পিশাচকথা বিষ্ণুশর্মা রচিত "পঞ্চতন্ত্র"-র তৃতীয় তন্ত্র কাকোলূকীয়ম্ এর অষ্টম গল্প। 4) দশকুমারচরিতম্ মহাকবি দণ্ডী "দশকুমারচরিতম্" নামক গদ্যকাব্যের 'পূর্বপিঠীকা'র প্রথম উচ্ছ্বাস। 5) ভারতবিবেকম্ নাট্যকার যতীন্দ্রবিমল চৌধুরী "ভারতবিবেকম্" নাটকের প্রথম দৃশ্য। নাটকটির মোট দৃশ্যসংখ্যা :

উচ্চমাধ্যমিক দ্বাদশ সংস্কৃত : উৎস, কবি, অধ্যায়।

উচ্চমাধ্যমিক সংস্কৃত গদ্য-পদ্য-নাটকের উৎস ও লেখক।  দ্বাদশ শ্রেণি ★★★★★ গদ্য 1) বনগতা গুহা গোবিন্দকৃষ্ণ মোদক "চোরচত্বারিংশী কথা" নামক গল্পগ্রন্থ। প্রথম ভাগ। 2) আর্যাবর্তবর্ণনম্ ত্রিবিক্রম ভট্টের "নলচম্পূ" কাব্যের প্রথম উচ্ছ্বাস। অলংকার : ভগ্নশ্লেষ অলংকার। পদ্য 3) শ্রীগঙ্গাস্তোত্রম্ কবি ও দার্শনিক শংকরাচার্য । অদ্বৈত বেদান্ত মতের প্রবক্তা । দক্ষিণ ভারতের কেরালার কালাডি গ্রাম। ছন্দ পজ্ঝটিকা। 4) কর্মযোগ : বেদব্যাস রচিত "মহাভারত" এর ভীষ্মপর্বের অন্তর্গত গীতার তৃতীয় অধ্যায়। গীতার মোট শ্লোক 700 টি। তাই গীতার অপর নাম "সপ্তশতী" নাটক 5) বাসন্তিক-স্বপ্নম্   শ্রীকৃষ্ণমাচার্য এর "বাসন্তিক-স্বপ্নম্" নাটকের প্রথম দৃশ্য। মোট অঙ্ক : 5 টি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর পুড়ুকোটা নামক স্থান। উপস্থিত চরিত্র: রাজা ইন্দ্রবর্মা, রানি কনকলেখা, অনুচর প্রমোদ, বৃদ্ধপ্রজা ইন্দুশর্মা, কৌমুদী। নাম উল্লিখিত কিন্তু অনুপস্থিত : বসন্ত, মকরন্দ।

গল্প ~ এক ফোঁটা জল

তপ্ত দুপুর। ফুটিফাটা মরুপ্রান্তর-সদৃশ গ্রাম। ধুধু করছে দিক-বিদিক। তীব্র জলসংকট। "এক ফোঁটা জ...ল !!" ধ্বংসস্তূপের তল থেকে ভেসে  আসছে  এক করুণ আকুতি। যদিও এই পরিত্রাহি  অস্ফু...

অলৌকিক গল্প~ ক্লাসরুমে দুরাত্মা

ক্লাসরুমে 'দুরাত্মা' ★★★★★★★ পঞ্চম পিরিয়ড চলছে। ক্লাস সিক্সের বাংলা ব্যাকরণের ক্লাস নিচ্ছি। বিষয় বিসর্গ-সন্ধি। আজ আমার ভূতের গল্প বলার দিন। সেই মতোই কথা ছিল। গতদিন ক্...

অলৌকিক গল্প ~ ভাগাড়ের মাংস

★★★★★★ রাতে কম্বল ছাড়া ঘুম আসতে চায় না --এটা রুদ্রের একটা অভ্যাস। হাড়হিম করা শীত বা স্যাঁতস্যাঁতে গরম; সে যাই হোক-না কেন। কম্বলটি শরীরে ওঠানামা করতে থাকে সারাবছর। রুদ্রের ...

ব্যাসকূট 01

#ব্যাসকূট_১ বৃহত্তম মোচ্ছব চলছে। এবার আশিকোটি নিমন্ত্রিত। অনেক আশা নিয়ে এবারও সকলের সাথে একে একে ভিড় করেছে এক ক্ষুধার্ত বৃদ্ধ, এক গরিব চাষা, এক অপুষ্ট শিশু ও এক শিক্ষিত বে...