Skip to main content

ব্যাসকূট 01

#ব্যাসকূট_১
বৃহত্তম মোচ্ছব চলছে। এবার আশিকোটি নিমন্ত্রিত। অনেক আশা নিয়ে এবারও সকলের সাথে একে একে ভিড় করেছে এক ক্ষুধার্ত বৃদ্ধ, এক গরিব চাষা, এক অপুষ্ট শিশু ও এক শিক্ষিত বেকার। প্যান্ডেলের বাইরে কিন্তু উঁকি দিতেই দেখা গেল চলছে গালিগালাজ, কেউ পাচ্ছে অর্ধচন্দ্র। আয়োজক ব্যক্তি শান্তিপ্রতিষ্ঠার শতচেষ্টা করেও ব্যর্থ বারবার। কা কস্য পরিবেদনা !! বোঝাই যাচ্ছে, খুব জমে উঠেছে মোচ্ছব। আরেকটু এগিয়ে গিয়ে দেখা গেল বাল্মীকি মুনি ও ব্যাসদেব উপস্থিত। কবিদের ওই নিমন্ত্রণে না থাকারই কথা। অথচ আলোচনার কেন্দ্রবিন্দু তাঁরাই। আসন না দিয়ে তাঁদের ভূমিতে স্থান দেওয়া হয়েছে। তাঁদের নিয়েই যত উন্মাদনা, কাঁদা ছোড়াছুড়ি। ওই গরিব, অপুষ্ট, চাষী, বেকারদের কথা শোনার কেউ নেই। এইভাবেই তাঁরা অবাঞ্ছিত ও বঞ্চিত সাতদশক।

- মঞ্জুল তালুকদার।

Comments

Popular posts from this blog

সমাস উচ্চমাধ্যমিক ও সংস্কৃত SLST

#Sanskrit_SLST #ব্যাকরণ #সমাস (40টি উদাহরণ)  ~~~~~~~~~~ * বিশালাক্ষঃ = বিশালে অক্ষিণী যস্য সঃ ( বহুব্রীহি ) বৃক্ষচ্ছায়া - বৃক্ষস্য ছায়া ( ষষ্ঠী তৎপুরুষ )  নক্তন্দিবম্ = নক্তং চ দিবা চ ( দ্বন্দ্ব ) রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ ( ষষ্ঠী তৎপুরুষ ) পদকমলম্ - পদম্ এব কমল ( রূপক কর্মধারয় ) গ্রামান্তরম্ = অন্যঃ গ্রামঃ ( নিত্য সমাস ) রামানুজঃ = রামস্য অনুজঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * চক্রপাণিঃ = চক্রং পাণৌ যস্য সঃ ( বহুব্রীহি ) * পিতৃসমঃ = পিত্রা সমঃ ( তৃতীয়া তৎপুরুষ )  * একোনঃ = একেন উনঃ ( তৃতীয়া তৎপুরুষ ) * বিপন্মুক্তঃ = বিপদঃ মুক্তঃ ( পঞ্চমী তৎপুরুষ ) * দূরাগতঃ = দুরাৎ আগতঃ ( পঞ্চমী তৎপুরুষ )  * বিদ্যাস্নাতকঃ = বিদ্যায়াঃ স্নাতকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  *বলাহকঃ = বারীণাং বাহকঃ ( ষষ্ঠী তৎপুরুষ )  * কলাকুশলঃ = কলায়াং কুশলঃ ( সপ্তমী তৎপুরুষ )  * সভাপণ্ডিতঃ = সভায়াং পণ্ডিতঃ ( সপ্তমী তৎপুরুষ )  * দুর্জনঃ = দুষ্টঃ জনঃ ( প্রাদি তৎপুরুষ )  * প্রাচার্যঃ = প্রগতঃ আচার্য ( প্রাদি তৎপুরুষ )  * প্রপিতামহঃ = প্রগতঃ পিতামহঃ ( প্রাদি তৎপুরুষ )  *উরগঃ = উরস...

SLST Sanskrit 2025 মডেল প্রশ্ন। Prepared By: Manjul Talukder, Assistant Teacher.

  2 ND SLST SANSKRIT 2025 PRACTICE SET -01 Prepared by: Manjul Talukder, Assistant Teacher   ✅ Unit 1: বৈদিক সাহিত্য ঋগ্বেদের প্রধান বৈশিষ্ট্য কী ? A) গদ্য রচনার আধিক্য B) যজ্ঞানুষ্ঠানের নির্দেশ C) স্তোত্র প্রাধান্য D) আইন সংক্রান্ত বিধান উপনিষদ্ - এ ' ব্রহ্ম ' শব্দের প্রকৃত অর্থ কী ? A) ঈশ্বর B) আত্মা C) অনন্ত বস্তুর চেতনা D) পৃথিবী মহাভারতে মোট কতখানি পর্ব রয়েছে ? A) ১২ B) ১৬ C) ১৮ D) ২০ “ ন ঋষিঃ কাব্যং করোতি ” — এই উক্তিটি কিসের প্রমাণ ? A) ধর্ম B) শ্রুতি C) কাব্যের দেবত্ব D) পুরাণ ঋগ্বেদের সর্বপ্রথম সূক্তটি কার উদ্দেশ্যে ? A) অগ্নি B) ইন্দ্র C) বরুণ D) সোম উপনিষদের মূল চর্চা বিষয়েরূপে কাকে গৃহীত করা হয় ? A) কর্ম B) জ্ঞান C) ভক্তি D) তন্ত্র রামায়ণের ‘ অধ্যাত্ম রামায়ণ ’ কোন প্রকার রচনা ? A) স্মার্ত B) পুরাণ C) উপপুরাণ D) গদ্য উপাখ্যান ‘ ভগবত পু...